অন্তর্বর্তী সরকারের সংস্কার বাধাগ্রস্ত করার চক্রান্ত রুখতে ঢাবির সাবেক ছাত্রনেতাদের ‘৫১ সদস্যের পরিষদ’ গঠন।

মোছাব্বির হাসান সজিব

বর্তমান প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকা বিগত স্বৈরাচারী সরকারের দোসর ও অভ্যন্তরীণ গুপ্তচরদের অপসারণের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতাদের সমন্বয়ে একটি শক্তিশালী পরিষদ গঠন করা হয়েছে।

রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে এই ৫১ সদস্যের শক্তিশালী পরিষদ গঠন করা হয়। নবগঠিত এই পরিষদকে সার্বিক সহযোগিতা প্রদান করবে ‘ন্যাশনালিস্ট রিসার্চ সেল’।

পরিষদের মূল লক্ষ্য ও কর্মপরিকল্পনা
সভায় উপস্থিত ছাত্রনেতারা জানান, এই পরিষদ অতি দ্রুত সরকারের সকল মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থা থেকে সাবেক ফ্যাসিস্ট সরকারের দোসর এবং গত ১৮ মাসের অন্তর্বর্তী সরকারের সময়ে চিহ্নিত গুপ্ত অফিসারদের অপসারণে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবে।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন:
“ফ্যাসিস্টের দোসর ও গুপ্তরা এখনো প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বহাল থাকলে তারা সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র লিপ্ত হবে এবং বর্তমান সরকারের সকল ভালো উদ্যোগকে ব্যর্থ করে দেবে। এরা ভিন্ন আদর্শে বিশ্বাসী এবং বিগত ১৮ মাস ধরে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার বিপক্ষে গোপনে কাজ করে যাচ্ছে।”

অবৈধ তদবির ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান
পরিষদের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, কোনো ধরনের আর্থিক লেনদেন কিংবা অবৈধ তদবিরের মাধ্যমে ফ্যাসিস্টের দোসর ও গুপ্তরা যাতে প্রশাসনে পুনরায় প্রতিষ্ঠিত হতে না পারে, সে বিষয়ে কঠোর ও সতর্ক দৃষ্টি রাখা হবে। দেশের জনগণের প্রত্যাশা পূরণ এবং সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে একটি শক্তিশালী, দেশপ্রেমিক ও বৈষম্যহীন প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে এই পরিষদ কাজ করে যাবে। সভায় সর্বসম্মতিক্রমে ৫১ সদস্যের কমিটির মধ্যে প্রধান ১০টি পদে যাদের নাম ঘোষণা করা হয়েছে:
সভাপতি: মোঃ শরীফ হোসেন (লোক প্রশাসন বিভাগ, ঢাবি)

সিনিয়র সহ-সভাপতি: জাকির হোসেন শিশির (ইতিহাস বিভাগ, ঢাবি)

সাধারণ সম্পাদক: আব্দুর রহিম তুহিন (দর্শন বিভাগ, ঢাবি)

যুগ্ম সাধারণ সম্পাদক: নুরুল আমীন লাভলু (দর্শন বিভাগ, ঢাবি)

সাংগঠনিক সম্পাদক: মোঃ হাসান আলী রেজা দোজা (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাবি)

প্রচার সম্পাদক: মাহাবুবুর রশিদ টুটুল (দর্শন বিভাগ, ঢাবি)

আন্তর্জাতিক সম্পাদক: পাঠান মোঃ আল হেলাল আজম সোহাগ (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাবি)

আইন সম্পাদক: অ্যাডভোকেট আব্দুস সালাম (ঢাবি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট)

কোষাধ্যক্ষ: খালিদ মোশাররফ জীবন (সমাজকল্যাণ বিভাগ, ঢাবি)

সদস্য: জিয়াউল হাসান নিক্সন (সহ মোট ৫১ জন)

দেশের এই ক্রান্তিলগ্নে প্রশাসনের শুদ্ধি অভিযান এবং রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম সফল করতে দেশের সকল দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী নাগরিকের আন্তরিক সহযোগিতা এবং দোয়া কামনা করেছেন পরিষদের নবনির্বাচিত সদস্যরা।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *