ভাদুঘরকে বর্জ্যের দুর্গন্ধমুক্ত রাখতে কাজ করছে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া

নিজস্ব প্রতিনিধি 

আজ ৩০ মে, শনিবার বিকেল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১২ নং ওয়ার্ডের ভাদুঘর হুজুরবাড়ি মোড়ে এ কার্যক্রমের আয়োজন করা হয়।

ঈদুল আযহার পর কোরবানির রক্ত, চামড়া ও অন্যান্য বর্জ্যের কারণে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং জনজীবন দুর্বিষহ হয়ে ওঠে। পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার সীমাবদ্ধতার কারণে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি আরও বৃদ্ধি পায়। পরিবেশ দূষণ রোধ এবং এলাকাকে পরিচ্ছন্ন রাখতে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ মুছা। এছাড়াও উপস্থিত ছিলেন ভাদুঘরের বিশিষ্ট সালিশকারক আব্দুল্লাহ ক্বারী, ১২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক কাউসার ভূঁইয়া, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা পরিচালক শেখ আরিফ বিল্লাহ আজিজী, হামিদুল ঢালী,ভাদুঘর কওমি ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি মাওলানা সাকিব হাসান, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার সদস্য ইয়াসিন আরাফাতসহ সংগঠনের বিভিন্ন সদস্যবৃন্দ।

বক্তারা পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *