আলেম-ওলামাদের পরামর্শেই সব গুরুত্বপূর্ণ কাজ করি, মৃত্যুর আগ পর্যন্ত তাদের পাশে থাকব: জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক |

“আমি ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরামগণের সাথে আগেও ছিলাম, এখনও আছি এবং মৃত্যুর আগ পর্যন্ত তাদের পাশে থাকব, ইনশাআল্লাহ। আমি আমার জীবনের সব গুরুত্বপূর্ণ কাজ ও পরামর্শ আলেম-ওলামাগণের কাছ থেকেই নিয়ে থাকি।”

আজ (বৃহস্পতিবার) ২ নং বুধল ইউনিয়ন উলামা ত্বলাবা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এক বিশাল ইসলামী মহাসম্মেলনে এসব কথা বলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। বুধল ইউনিয়নের উলামায়ে কেরামগণকে সম্মাননা পাগড়ি প্রদান উপলক্ষে এই মহাসম্মেলনের আয়োজন করা হয়।

ইসলামী মহাসম্মেলনে জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজকে উলামা পরিষদের পক্ষ থেকে এক বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত দেশের খ্যাতনামা ও বিজ্ঞ ওলামা-মাশায়েখগণ অত্যন্ত মর্যাদার সাথে জেলা পরিষদ প্রশাসককে সম্মাননা পাগড়ি পরিয়ে দেন।
জেলা পরিষদ প্রশাসক ওলামায়ে কেরামের দ্বীনি ও সামাজিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, আলেম-ওলামারা হলেন সমাজের পথপ্রদর্শক। তাঁদের দিকনির্দেশনা সমাজকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে। তিনি সমাজের সর্বস্তরে ধর্মীয় মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানান এবং আলেমদের পাশে থেকে জেলা ও স্থানীয় অঞ্চলের উন্নয়নে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

২ নং বুধল ইউনিয়ন উলামা ত্বলাবা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এই মহাসম্মেলনে স্থানীয় ধর্মপ্রাণ মুসলিম জনতার ঢল নামে। উলামায়ে কেরামদের সম্মাননা পাগড়ি প্রদান পর্বটি উপস্থিত সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক আবেগ ও উদ্দীপনার সৃষ্টি করে। অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় পর্যায়ের শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখগণ পবিত্র কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন।

উলামা ত্বলাবা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এই আয়োজনকে সফল করার জন্য প্রশাসন, এলাকাবাসী এবং উপস্থিত তাওহীদি জনতাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *