কসবায় মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ানস স্যাম্পল রাখার দায়ে ৫ ফার্মেসিকে জরিমানা।

নিজস্ব প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মেয়াদোত্তীর্ণ এবং বিক্রির উদ্দেশ্যে চিকিৎসকদের দেওয়া নমুনা (ফিজিশিয়ানস স্যাম্পল) ঔষধ মজুত রাখার দায়ে ৫টি ফার্মেসিকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭ জুন) দুপুরে কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

​জানা গেছে, কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকার বিভিন্ন ঔষধের দোকানে এই বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।

​অভিযান চলাকালে ঔষধ প্রশাসন অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার ঔষধ তত্ত্বাবধায়ক মো. ইকবাল হোসেনের প্রসিকিউশনের ভিত্তিতে ৫টি ফার্মেসিতে বিভিন্ন অনিয়ম ও অবৈধ মজুতের প্রমাণ মেলে। পরে ভোক্তা অধিকার ও ঔষধ আইন লঙ্ঘনের দায়ে ওই প্রতিষ্ঠানগুলোকে মোট ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

​কসবা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বার্থে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অবৈধভাবে সংরক্ষিত ঔষধের বিরুদ্ধে প্রশাসনের এই নিয়মিত নজরদারি ও তদারকি অব্যাহত থাকবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *