সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা অ্যাডভোকেট হারুন-অর-রশিদ আর নেই।

মোঃ সোবেল মিয়া

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হারুন-অর-রশিদ (হারুন) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​আজ (১৮ জুন, ২০২৬) কিছু ক্ষণ পূর্বে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

​তাঁর মৃত্যুর সংবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি এবং সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বর্ষীয়ান এই রাজনৈতিক নেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জেলা বিএনপি। দলটির পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

​পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ ও দাফনের সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *