ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত।

মোঃ সোবেল মিয়া।

 

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ ১৯ জুন (শুক্রবার) জুম্মার নামাজ শেষে। হরিতলা এলাকার বাদশা কোম্পানির সামনে এই দুর্ঘটনা ঘটে।

​নিহত যুবকের নাম মো. জাকির মিয়া (৩০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মো. ফিরোজ মিয়ার ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে মোটরসাইকেলে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়ার দিকে যাচ্ছিলেন জাকির মিয়া। পথে ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা বাদশা কোম্পানির সামনে পৌঁছালে ‘মামুন পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

​খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *