ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার।

নিজস্ব প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার ৭০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) দিনব্যাপী পরিচালিত বিশেষ অভিযানে সরাইল থানার এসআই বিপ্লব কুমার সিংহের নেতৃত্বে একটি পুলিশ টিম অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার এবং গ্রেফতারি পরোয়ানা তামিলের লক্ষ্যে অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার রোজিনা আক্তার নরসিংদী জেলার রায়পুরা থানার চান্দেরকান্দি (অলিপুরা) এলাকার বাসিন্দা। তিনি মৃত হামিদ মিয়ার মেয়ে এবং মো. সুমনের স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর বড় ব্রিজের দক্ষিণ পাশে সড়কের ওপর অভিযান চালানো হয়। এ সময় রোজিনা আক্তার (৩০) নামে এক নারীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩ হাজার ৭০৫ পিস নেশাজাতীয় মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবার ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *