নিজস্ব প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের উদ্যোগে আবারও একটি অ/জ্ঞাত যুবকের বে/ওয়ারিশ লা/শের দা/ফন কাজ সম্পন্ন করেছি।
গত রোববার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া গ্রামে তিতাস নদী থেকে অ/জ্ঞাত (২০) এক যুবকের ম/রদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, গত রোববার সন্ধ্যায় মা/নসিক ভা/রসাম্যহীন অ/জ্ঞাত যুবক বৈশামুড়া গ্রামের পূর্বপাড়া এলাকার শাহজাহান মিয়ার বাড়ির পশ্চিম পাশে তিতাস নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে গিয়ে নি/খোঁজ হন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে সরাইল ফায়ার স্টেশনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। দীর্ঘ সময় অ/নুসন্ধানের পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে যুবকের ম/রদেহ উদ্ধার করতে সক্ষম হয়। পরে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য ম/রদেহটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের ম/র্গে পাঠায়। পরিচয় শনাক্তের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করলেও আঙুলের ছাপের মাধ্যমে অ/জ্ঞাত যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডাইরি হয়েছে। ওই যুবকের পরিচয় শনাক্ত হয়নি বলে ৬ দিন অপেক্ষার পর আজ শনিবার (২০ জুন) বিকাল ৪টার দিকে Brahmanbaria Batighar – ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর-এর উদ্যোগে অ/জ্ঞাত বে/ওয়ারিশ লা/শের দা/ফন কাজ সম্পন্ন করেছি।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, নি/হত অ/জ্ঞাত যুবক দীর্ঘদিন ধরে বৈশামুড়া এলাকায় ভ/বঘুরে হিসেবে অবস্থান করতেন এবং মা/নসিক ভা/রসাম্যহীন ছিলেন। পরিচয় শনাক্ত না হওয়ায় আইনগত প্রক্রিয়া শেষে ম/রদেহটি দাফনের জন্য হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।
সূত্র- সরাইল থানা, ব্রাহ্মণবাড়িয়া, জিডি নং- ৭৭৬, তারিখ- ১৪.০৬.২০২৬ ইং
আলহামদুলিল্লাহ্।
এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের উদ্যোগে ২৫৮ টি বে/ওয়ারিশ লা/শ দা/ফন কাজ সম্পন্ন করেছি।