নিজস্ব প্রতিনিধি
ট্রেনে ময়লার ঝুড়িতে যাত্রীর ফেলে যাওয়া স্বর্ণের চেইন ও নগদ টাকা ফিরিয়ে দেয়ায় সততার পরিচয় দেয়ায় স্টুয়ার্ড গার্ড মোশারফ হোসেনকে সংবর্ধনা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ। রবিবার ২ আগস্ট দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ¦ সিরাজুল ইসলাম সিরাজ জেলা পরিষদে নিজ কার্যালয়ে ডেকে এনে এই সংবর্ধনা দিয়েছেন। এ সময় স্টুয়ার্ড গার্ড মোশারফ হোসেনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং আর্থীক সহায়তার চেক তোলে দেন। এরআগে স্টুয়ার্ড গার্ড মোশারফ হোসেনের সততার বিষয়টি ব্রাহ্মণবাড়িয়া নিউজে প্রচারিত হয়। প্রচার হওয়ার পর বিষয়টি জানতে পারেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ¦ সিরাজুল ইসলাম সিরাজ। এবং জানতে পারেন স্টুয়ার্ড গার্ড মোশারফ হোসেনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইলের ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে। সে মুন্সিবাড়ির মৃত এম এম মজনু হোসেনের ছেলে। তিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাউতলীতে ভাড়া বাসায় থাকেন। পরে আজ রবিবার স্টুয়ার্ড গার্ড মোশারফ হোসেনকে নিজ কার্যালয়ে ঢেকে এনে এই সংবর্ধনা দেন।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান খান শাহিন, কেন্দ্রীয় যুবদলের সদ্য বিদায়ী কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সহ জেলা পরিষদের কর্মকর্তা বৃন্দ ও বিএনপির নেতৃ-বৃন্দ।
ঘটনার শুরু গত ১৫ জুলাই (বুধবার) বিকেল ৩টায় ছেড়ে যাওয়া ৭০৩ নম্বর গোধূলি এক্সপ্রেসের ‘ঘ’ কোচে দায়িত্ব পালন করছিলেন স্টুয়ার্ড এস এম মোশারফ হোসেন। নরসিংদী স্টেশনে কেবিন নম্বর ৬-এর যাত্রীরা নেমে যাওয়ার পর তিনি একটি পলিথিনের ভেতরে থাকা পানের সঙ্গে খাওয়ার জর্দার কৌটা উদ্ধার করেন। পরে কৌটার ভেতরে দেড় ভরি ওজনের একটি স্বর্ণের চেইন এবং নগদ ২ হাজার টাকা পাওয়া যায়।
কিছুক্ষণ পর ওই যাত্রীরা ফোন করে তাদের মূল্যবান জিনিসপত্র হারানোর বিষয়টি জানান। তখন এস এম মোশারফ হোসেন তাদের আশ্বস্ত করে বলেন, উদ্ধার হওয়া স্বর্ণের চেইন ও নগদ টাকা তার কাছেই নিরাপদে আমানত হিসেবে রয়েছে।
পরে ৭৪২ নম্বর তূর্ণা এক্সপ্রেসে ভৈরব বাজার স্টেশনে পৌঁছে রাত প্রায় ১টা ৫০ মিনিটে প্রকৃত মালিকের পরিচয় নিশ্চিত হওয়ার পর তিনি তাদের হাতে স্বর্ণের চেইন ও নগদ টাকা বুঝিয়ে দেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে নিয়ে অনেকেই প্রশংসা করছেন। অবশেষে জেলা পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে সেই সততার সম্মান পেলেন মোশারফ হোসেন। রবিবার ব্রাহ্মণবাড়িয়ার জেলাপরিষদ প্রশাসক ও জেলাবিএনপি’র সাধারন সম্পাদক মো. সিরাজুল ইসলাম স্টুয়ার্ড গার্ড মোশারফকে ডেকে এনে ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করেন। পাশাপাশি উপহার হিসেবে নগদ টাক তুলে দেন। পাশাপাশি সমাজে ভালো কিছুর দৃষ্টান্ত স্থাপনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ¦ সিরাজুল ইসলাম সিরাজ বলেন, বর্তমান সময়ে সৎ মানুষ পাওয়া খুবই দুস্কর। মোশারফ হোসেন যে কাজটি করেছে তা তার নিজের এবং ব্রাহ্মণবাড়িয়াবাসীর মুখ উজ্জল করেছেন। আমি মোশারফ হোসেনের এই সততার জন্য ধন্যবাদ জানাই। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া নিউজকেও ধন্যবাদ জানাই এই বিয়ষটি তোলে ধরার জন্য।
স্টুয়ার্ড গার্ড এস এম মোশারফ হোসেন বলেন, আমাকে যে সম্মাননা জানানো হলো। আমি জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। আমি একজন মানুষ হিসেবে আমার দায়িত্ববোধ থেকে কাজটি করেছি। বিষয়টি প্রচার মাধ্যমে যাক আমি চাইনি। কিন্তু আমার না জানা সত্ত্বে ব্রাহ্মণবাড়িয়া নিউজ এই কাজটি তোলে ধরায় দেশজুড়ে মানুষের অনেক ভালো পেয়েছি। ব্রাহ্মণবাড়িয়া নিউজের প্রতিও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বিষয়টি তোলে ধরার জন্য।