ব্রাহ্মণবাড়িয়ায় নিউ মার্কেটের গলি থেকে ১০ বস্তা ভারতীয় জিরাসহ চোরাচালানকারী গ্রেফতার।

বিশেষ প্রতিনিধি,

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ব্যস্ততম লাকী বাজার নিউ মার্কেটের পেছনের গলিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানকৃত ভারতীয় জিরাসহ এক চোরাচালানকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
​আজ ৪ আগস্ট (মঙ্গলবার) রাত ১টা ৩০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ও ১ নম্বর পুলিশ ফাঁড়ির যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
​গ্রেফতারকৃত আসামির নাম নিয়ামত উল্লাহ (৪৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই (উত্তর) গ্রামের জজ মিয়া ও আনোয়ারা বেগমের ছেলে।
​পুলিশ সূত্রে জানা যায়, নিউ মার্কেটের পেছনের গলিতে আসামির নিজস্ব গুদামঘরের সামনে অবৈধভাবে আনা ১০ বস্তা ভারতীয় জিরা বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আভিযানিক টিম সেখানে হানা দেয় এবং হাতেনাতে জিরাগুলো উদ্ধার করে জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করে।
​এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, উদ্ধারকৃত চোরাচালান পণ্যের পরিপ্রেক্ষিতে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি (২) ধারায় মামলা রুজু করা হয়েছে (মামলা নং-৫, জিআর নং-৪৯১)।
​আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা পুলিশ।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *