২৬৬ তম অজ্ঞাত নারীর বেওয়ারিশ লাশ দাফন সম্পন্ন।

নিজস্ব প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের উদ্যোগে আবারও একটি অজ্ঞাত নারীর বেওয়ারিশ লাশ দাফন সম্পন্ন।

অ/জ্ঞাত নারীর পরিচয় শনাক্ত হয়নি বলে ৮ দিন অপেক্ষার পর বুধবার (৫ আগস্ট) বিকাল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর-এর উদ্যোগে অজ্ঞাত বেওয়ারিশ লাশ হিসেবে দাফন সম্পন্ন হয়েছে।

বেওয়ারিশ লাশের সংক্ষিপ্ত বিবরণ: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় অ//জ্ঞাতপরিচয় এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর আনুমানিক বয়স ৩৫ বছর। তবে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেও তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি। গত বুধবার (২৯ জুলাই) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রেলওয়ে পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে আখাউড়া রেলওয়ে থানার অধীন কোড্ডা এলাকার আপ-রেললাইনের ২০৩/৭-৮ কিলোমিটার পয়েন্টে অজ্ঞাত একটি ট্রেন ওই নারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত ও কাটা জখমের চিহ্ন রয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে পরিচয় শনাক্তের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল মর্গে গিয়ে নিহত নারীর ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে জাতীয় তথ্যভান্ডারে যাচাই করে। তবে এতে তাঁর কোনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বর্তমানে অজ্ঞাত নারীর মরদেহটি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছিল।৷ ওই নারীর পরিচয় শনাক্ত হয়নি বলে ৮ দিন অপেক্ষার পর বুধবার (৫ আগস্ট) বিকাল ৪টার দিকে Brahmanbaria Batighar – ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর-এর উদ্যোগে অজ্ঞাত বেওয়ারিশ লাশের দাফন কাজ সম্পন্ন করেছি।

ব্রাহ্মণবাড়িয়া পিবিআইয়ের তথ্যসূত্রে জানা গেছে, “ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে জাতীয় তথ্যভান্ডারে যাচাই করা হলেও নিহত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য পুনরায় ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে যাচাই করা হলেও পরিচয় শনাক্ত হয়নি।”

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, অজ্ঞাত নারী মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে প্রকৃতির ছিলেন৷ পরিচয় নিশ্চিত করতে রেলওয়ে থানা পুলিশের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর মানবিক উদ্যোগে বিভিন্ন মাধ্যমে তথ্য সংগ্রহ ও প্রচারের কাজ চালিয়ে পরিচয় শনাক্ত হয়নি।

সূত্র- আখাউড়া রেলওয়ে থানা, ব্রাহ্মণবাড়িয়া, অপমৃত্যু মামলা নং- ২৮/২৬, তারিখ- ২৮.০৭.২০২৬ ইং

আলহামদুলিল্লাহ্।
এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের উদ্যোগে ২৬৬ টি বেওয়ারিশ লাশ দাফন কাজ সম্পন্ন করেছি।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *