ব্রাহ্মণবাড়িয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণ শেষে হত্যা:ধর্ষক আটক।

নিজস্ব প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাহিদা ইসলাম নামে ৭বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাহিদুল (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রাম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাহিদা ওই গ্রামের সৌদি আরবপ্রবাসী মোজাম্মেল মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করত। আটক জাহিদুল সম্পর্কে মাহিদার চাচা বলে জানিয়েছে পরিবার।

নিহতের পরিবারের অভিযোগ, শুক্রবার জুমার নামাজের পর মাহিদাকে পানি খাওয়ানোর কথা বলে নিজের ঘরে নিয়ে যায় জাহিদুল। এরপর তাকে ধর্ষণ করে হত্যার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

মাহিদার মা মনিরা বেগম জানান, মেয়েকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে জাহিদুলের ঘরের সামনে গিয়ে মাহিদার জুতা দেখতে পান। তিনি দরজা খুলতে বললে জাহিদুল দরজা খোলেন। পরে ঘরে ঢুকে মাহিদাকে অচেতন অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মনির হোসেন জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তার শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয়।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *