স্টাফ রিপোর্টার,
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল গ্রামের তাহমিনা বেগম (৬০) গত বছরের ৩ নভেম্বর দুপুর আনুমানিক ২টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। দীর্ঘ ১১ মাস পেরিয়ে গেলেও এখনো তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে পরিবারের সদস্যদের।
পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার পর সর্বশেষ ঢাকার কমলাপুর রেলস্টেশনে তাহমিনা বেগমকে দেখা যায়। সেখানে তাঁর একটি ভিডিওও পাওয়া গেছে। এরপর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ তাহমিনা বেগমের বয়স ৬০ বছর। তাঁর বাবার নাম ধন মিয়া এবং মায়ের নাম জায়েদা খাতুন। তাঁর স্থায়ী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের বড়াইল গ্রামে।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, তাহমিনা বেগম মানসিকভাবে অসুস্থ। তাঁর মাথার চুল খাটো এবং সাদা-কালো রঙের। সামনের পাটির দাঁত নেই। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন হওয়ায় নিজের ঠিকানা সম্পর্কে স্পষ্টভাবে বলতে পারেন না। কেউ তাঁর পরিচয় বা ঠিকানা জানতে চাইলে সাধারণত বাবার বাড়ির কথা বলেন; তবে স্বামীর বাড়ি সম্পর্কে কোনো তথ্য দিতে পারেন না।
দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কোনো সহৃদয় ব্যক্তি তাহমিনা বেগমকে দেখে থাকলে, তাঁর সন্ধান পেয়ে থাকলে কিংবা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ: ০১৭৫১৩৪৫১৬০