নিজস্ব প্রতিনিধি
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টায় জেলা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়ার নির্দেশনায় এবং ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া ও বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়া।
অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. আতিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শাকিল জাহান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সার্ভেয়ার কাজী খাইরুল ইসলাম, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী এবং বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার সমন্বয়ক মোহাম্মদ শাওন।
এ ছাড়া ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার ধর্মবিষয়ক সম্পাদক সাঈদ আব্দুল্লাহ হিমু, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আহমাদুল্লাহ খান জুবায়ের, সিয়াম আহমেদ,লজিস্টিক মনিটর বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়া ধ্রুব চন্দ্র দাস -সদস্য তোফায়েল আহমেদ -সদস্য সাইফুল ইসলাম -সদস্য ইখার রহমান-সদষ,নূর মোহাম্মদ -সদস্য
দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধবিষয়ক সম্পাদক ইব্রাহীম সওদাগর জয়, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক সাকিব হাসান নিরবসহ সংগঠন দুটির বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্বেচ্ছাসেবকরা অভিযানে অংশগ্রহণ করেন।
ডেঙ্গুর বিস্তার রোধ, মশার প্রজননস্থল ধ্বংস এবং রেলওয়ে স্টেশনসহ জনসমাগমপূর্ণ স্থান পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে এ কর্মসূচি পরিচালিত হয়। ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।