নিজস্ব প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৮নং নাটাই উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বায়েজিদ আহমেদ হেলালের প্রতি ঐক্যবদ্ধ সমর্থন জানিয়েছেন তাঁর পরিবারের সদস্য ও স্বজনেরা। শুক্রবার বিকেল ৪টায় পরিবারের বড় ভাই, চাচা, ছোট ভাই, ভাতিজা ও মুরুব্বিদের নিয়ে আয়োজিত এক নির্বাচনী ও আলোচনা সভায় এ সমর্থন ব্যক্ত করা হয়।
সভায় উপস্থিত পরিবারের সদস্যরা দল-মত নির্বিশেষে বায়েজিদ আহমেদ হেলালের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং নির্বাচনী কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার বিষয়ে মতামত দেন তাঁরা।
সভায় বক্তারা বলেন, এলাকার উন্নয়ন, জনসাধারণের কল্যাণ এবং মানুষের পাশে থাকার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হলে পারস্পরিক ঐক্য ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে বায়েজিদ আহমেদ হেলালের প্রতি সমর্থন জানিয়ে তাঁকে বিজয়ী করতে সবাই সম্মিলিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
বায়েজিদ আহমেদ হেলাল পরিবারের সদস্য ও মুরুব্বিদের এমন সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করে এলাকার মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, বায়েজিদ আহমেদ হেলাল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৮নং নাটাই উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।