ব্রাহ্মণবাড়িয়ায় ৫ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগে আপন নানা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার আপন নানাকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। গত ১০ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহীমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম গেদু মিয়া (৫০), তিনি সরাইল উপজেলার বেড়তলা এলাকার মৃত ইদ্রিস মিয়ার ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে সকালে শিশুটির নানি তাকে বেড়াতে নেওয়ার কথা বলে নিজ বাড়িতে নিয়ে যান। পরবর্তীতে ১৮ অক্টোবর সকালে শিশুটির জ্বর হয়েছে এবং রাতে তার শারীরিক অবস্থার অবনতি ও ঘন ঘন বমি হওয়ার বিষয়টি শিশুর মাতাকে মোবাইল ফোনে জানানো হয়। ১৯ অক্টোবর সকালে শিশুটিকে নিজ বাড়িতে ফিরিয়ে আনার পর পরিবারের সদস্যরা তার শরীরে অস্বাভাবিক লক্ষণ দেখতে পান। এ সময় তার প্রস্রাবের রাস্তায় আঘাতের চিহ্ন, চামড়া ছিলে যাওয়া এবং দুই চোখ লাল হয়ে রক্ত জমাট বাঁধার মতো অবস্থা দেখা যায়।

এরপর পরিবারের সদস্যরা প্রথমে তাকে ব্রাহ্মণবাড়িয়া ঘাটুরা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় শিশুটির মাতার ধারণা অনুযায়ী, ১৭ অক্টোবর রাত থেকে ১৮ অক্টোবর সকালের মধ্যে যেকোনো সময়ে শিশুটির নানা গেদু মিয়া তাকে ধর্ষণ করেন।

এ ঘটনায় ভিকটিমের মাতা বাদী হয়ে সরাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর এসআরবি-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং গত ১০ নভেম্বর বিকেলে অভিযান চালিয়ে একমাত্র পলাতক আসামিকে গ্রেফতার করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *