ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ঠেকাতে যৌথ অভিযান, ৭ জনের সাজা

স্টাফ রিপোর্টার,

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে দালালচক্রের সাত সদস্যকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের জরুরি ও বহির্বিভাগে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে হাসপাতালের জরুরি ও বহির্বিভাগে যৌথ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও এসআরবি। এ সময় দালালচক্রের সাত সদস্য অন্তর মিয়া, জালাল মিয়া, মামুন মিয়া, নার্গিস আক্তার, সাব্বির মিয়া, তাইফ ইসলাম ও শিপন মিয়াকে আটক করা হয়।.পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত ভট্টাচার্য। আদালত শিপন মিয়াকে দুই হাজার টাকা এবং নার্গিস আক্তারকে তিন হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া বাকি পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

এসআরবির ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুন্নবী জানান, দীর্ঘদিন ধরে এই হাসপাতালে একটি দালালচক্র রোগীদের হয়রানি করে আসছিল। বৃহস্পতিবার সাঁড়াশি অভিযান চালিয়ে চক্রের সাত সদস্যকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের সাজা প্রদান করেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *