ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজীর ওপর দুর্বৃত্তদের হামলা, চোখে গুরুতর আঘাত।

নিজস্ব প্রতিনিধি 

অন্যায়, দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সামাজিক আন্দোলন করে আসছে ব্রাহ্মণবাড়িয়ার সামাজিক সংগঠন ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’। রেলওয়ে স্টেশনের টিকিট কালোবাজারি, জেলা সদর হাসপাতালের দালালচক্র নির্মূলসহ বিভিন্ন সিন্ডিকেটের বিরুদ্ধে সংগঠনটি দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন সংগঠনটির আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী।

জানা যায়, সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে বাড়ি ফেরার পথে স্টেশন কলোনি এলাকায় পৌঁছালে আড়াল থেকে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এতে পাথর তাঁর চোখে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ শেষে বর্তমানে নিজ বাড়িতে বিশ্রামে রয়েছেন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার সদস্য সচিব মোহাম্মদ সাবের হোসাইন গণমাধ্যমকে বলেন, “আমরা এ হামলার সুষ্ঠু তদন্ত এবং জড়িত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। হামলা করে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার সামাজিক ও মানবিক কার্যক্রম থামানো সম্ভব নয়। ইতিপূর্বেও আমাদের সংগঠনের একাধিক সদস্য হামলার শিকার হয়েছেন। কিন্তু আমরা অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান থেকে সরে আসিনি।”

তিনি আরও বলেন, অন্যায়, দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে সংগঠনের শান্তিপূর্ণ সামাজিক আন্দোলন অব্যাহত থাকবে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *