১৪ বছরের হিফজ বিভাগের ছাত্র সাফওয়ান নিখোঁজ — পরিবার ও মাদ্রাসা কর্তৃপক্ষ দিশেহারা!
বিশেষ প্রতিনিধি-মোঃ শরিফ মিয়া।
রাজধানীর খিলগাঁওয়ে অবস্থিত জামিয়া মাদানিয়া হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্র সাফওয়ান খান (বয়স ১৪) আজ ২৬ জুন দুপুরে খাবারের পর থেকে নিখোঁজ রয়েছেন। ছেলেটিকে খুঁজে না পেয়ে তার পরিবার এবং মাদ্রাসা কর্তৃপক্ষ চরম উৎকণ্ঠায় রয়েছেন।
সাফওয়ানের বাবার নাম পারভেজ খান। স্থায়ী ঠিকানা: ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রাম।
নিখোঁজ হওয়ার সময় তার পড়নে ছিল:গাঢ় সবুজ রঙের পাঞ্জাবি,সাদা টুপি।
পরিবারের সদস্যরা জানান, দুপুরে খাবারের পর থেকে সাফওয়ানকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও আশেপাশে খোঁজ করেও কোনো সন্ধান মেলেনি।
কেউ যদি সাফওয়ানকে দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারেন, দয়া করে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করুন:
📞 01642-494911 (শিশির – বড় ভাই)
📞 01799-730277 (পারভেজ খান – বাবা)
আপনার একটি ফোন কল কিংবা শেয়ার হতে পারে সাফওয়ানের পরিবারের জন্য আশার আলো। অনুগ্রহ করে পোস্টটি বেশি বেশি শেয়ার করুন