আজ ০৬/১০/২০২৫ খ্রি. সকাল ১১.৪৫ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনাকালীন অত্র থানাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকা হতে ০৩ জন চোরাকারবারীকে গ্রেফতার করেছে। এ সময় তাদের হেফাজত হতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পন্থায় আনা ভারতীয় তৈরি Spermaid Tablets ৯৬ প্যাকেট, ভারতীয় তৈরি Conceaid Tablets ৯৮ প্যাকেট, ভারতীয় তৈরি REVICAL-D Tablets ৯৫ প্যাকেট, ভারতীয় তৈরি Myo-D Tablets ৪৬ প্যাকেট, ভারতীয় তৈরি OVAFLO PLUS Tablets ৩২ প্যাকেট, ০১টি পুরাতন লাল রংয়ের প্রাইভেটকার উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করে।
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা:
১। মোঃ মাহামুদুল হাসান (৪০)
পিতা-মৃত জাহিদুল আলম
সাং-পূর্ব দ্বীপেশ্বর
থানা- হোসেনপুর
জেলা- কিশোরগঞ্জ