নিজস্ব প্রতিনিধি,
০৩/১১/২০২৫ খ্রি. রাত ২১:৪৫ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকায় অভিযান পরিচালনা করে লালপুর ইউনিয়নের চরলালপুর এলাকায় ডাকাতদলের সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ০১ টি ছুরি ও ০১ টি দা উদ্ধার পূর্বক ০১ জনকে গ্রেফতার করে। এ সময় ডাকাতদলের অন্যান্য সদস্যরা কৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা:
১। মোঃ রাজন (৩৮)
পিতা-মৃত এলেম খাঁন
মাতা-নুরুন্নাহার বেগম
সাং-লালপুর, নামা বায়েক
থানা- আশুগঞ্জ
জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
এ সংক্রান্তে আশুগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।