আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় শহিদ মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার বিরাসা-লালপুর সড়কের টংগীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদ মিয়া আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের কইরাকান্দা গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুল হাসেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় শহিদ মিয়া গোকর্ণ ঘাট এলাকায় তার অসুস্থ নাতিকে দেখতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে রাত আনুমানিক ১০টার দিকে বিরাসা-লালপুর সড়কের টংগীপাড়া এলাকায় পৌঁছালে একটি লালপুরগামী ভিবাটেকের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে ভিবাটেক চালক গাজু মিয়া তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সফিকুল আলম চৌধুরী বলেন, “সড়ক দুর্ঘটনায় একজন বৃদ্ধ নিহত হওয়ার খবর পেয়েছি। নিহতের মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *