নিজস্ব প্রতিনিধি
বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিল্পকলা একাডেমীর সংগীত প্রশিক্ষক পীযুষ কান্তি আচার্য। নাট্য প্রশিক্ষক আল আমিন শাহীন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন নৃত্য প্রশিক্ষক সাবিকুন নাহার সাবা, আবৃত্তি প্রশিক্ষক নুসরাত জাহান বুশরা এবং গিটার প্রশিক্ষক ফরিদ উদ্দিন সাগর। এ সময় তার যন্ত্র সহকারী হিসেবে উপস্থিত ছিলেন সুদীপ্ত সাহা মিঠু।
আলোচনা সভার শুরুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমীর সাবেক নৃত্য প্রশিক্ষক পাপড়ী পাল ও সংগীত প্রশিক্ষক বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আহমেদ এর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, নৃত্য কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। নতুন প্রজন্মকে নৃত্যচর্চার মাধ্যমে সৃজনশীল ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তারা।
বক্তারা অনুষ্ঠানটি আয়োজনের জন্য ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাঈদ এবং ব্রাহ্মণবাড়িয়ার কালচারাল অফিসার এস. এম. টি কামরান হাসানের প্রতি কৃতজ্ঞতা জানান।
এর আগে বিকেলে শিল্পকলা একাডেমীর সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একাডেমী প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে ‘নুপুরের ছন্দে’ শীর্ষক নৃত্যানুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমীর নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করেন। তাদের প্রাণবন্ত পরিবেশনায় মিলনায়তন ভরে ওঠে দর্শকদের করতালিতে।নৃত্যানুষ্ঠানটি পরিচালনা করেন নৃত্য প্রশিক্ষক সাবিকুন্নাহার সাবা।
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন আতিকুল ইসলাম শাফিন, ঈশিকা দেবনাথ, ঈশানী ভট্টাচার্য ত্রয়ী, রুহা মেহজাবিন রঙিন,মোহনা রানী দাস, রূপকথা দাস, ভূমিকা রানী দাস, ছোঁয়া পাল, ঈশ্বরী দাস, শ্রেয়শ্রী সাহা তাথৈ।