পানি সম্পদমন্ত্রীর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ।

নিজস্ব প্রতিবেদক 

বাংলাদেশ সচিবালয়ে পানি সম্পদ মন্ত্রী, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম।

সোমবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার সার্বিক উন্নয়ন, টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনা এবং জনকল্যাণমূলক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাৎকালে উভয় নেতা উন্নয়নমূলক কর্মকাণ্ডে সমন্বিত উদ্যোগ জোরদার এবং জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *