ব্রাহ্মণবাড়িয়ায় ফসলের জমি থেকে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্বার

নাসিরনগর (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি : ২১ এপ্রিল নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামের নদীর তীরবর্তী ফসলের জমি থেকে জোহর আলী মিয়া (৬৫) নামে এক বৃদ্বের গলাকাটা লাশ উদ্বার করেছে পুলিশ।

সকালে সোনাতোলা গ্রামের এক কৃষক জমিতে কাজ করতে গিয়ে রক্তাত কিছু দেখতে পেয়ে কাছে গিয়ে সোনাতোলা গ্রামের মধ্য পাড়ার আ: গফুরের ছেলে জোহর আলী মিয়ার মৃতদেহ দেখতে পান। সাথে সাথে তিনি গ্রামবাসীকে জানালে গ্রামের লোকজন ছুটে আসে পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাতলপাড় ফাড়ির পুলিশ বাহিনী । চাতলপাড় পুলিশ ফাড়ির ইনচার্জ রফিকুল ইসলাম লাশ উদ্বারের সত্যতা নিশ্চিত করেছেন এবং বলেছেন নিহতের ছেলে মো: মিজান(৩৫) লাশের পরিচয় নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, লাশের গলায় চিকন রশি পেছানো ও পায়ে আঘাতের চিহ্ন আছে। এ রিপোর্ট লিখা পযন্ত খুনের কারন জানা না গেলেও গামবাসী জানায় কিছুদিন আগে একই গ্রামের পশ্চিম পাড়ার ১টি গোষ্টীর সাথে তাদের বিবাদ হয়েছিল তখন ১টি খুন হয়েছিল এবং উক্ত ঘটনা নিয়ে ২ পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছিল। গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হক জানান, ”গ্রামে আগেও একটি মার্ডার হয়েছে জোহর আলীর খুনের কারন জানা না গেলেও তার লোকজন প্রতিপক্ষকে দোষারোপ করতেছে”।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *