ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে ঐক্যবদ্ধ আশুগঞ্জ এর ব্যানারে দুই ঘণ্টা ব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন আশুগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ।

আশুগঞ্জ প্রতিনিধি:

  • বি-গ্রেডের সেবা নিশ্চিত করাসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন। মঙ্গলবার (২২ এপ্রিল ) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত স্টেশনের ১নং প্ল্যাটফর্মে এই কর্মসূচি পালিত হয়। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আশুগঞ্জ রেলওয়ে স্টেশনটি বি-গ্রেড থেকে ডি গ্রেটে নামিয়ে নিয়ে আসায়, সুযোগ-সুবিধা পাচ্ছেন না যাত্রীরা। পাশাপাশি স্টেশনে যাত্রীদের কোনও নিরাপত্তার না থাকাই যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। অনতিবিলম্বে স্টেশনটিতে বি-গ্রেডের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান । বক্তারা আরো বলেন আগামী এক সপ্তাহের মধ্যে দাবি আদায় না হলে,কঠোর কর্মসূচির ঘোষণা দিবেন বলে জানান তারা। পরবর্তী সময়ে আশুগঞ্জ উপজেলায় হরতাল অবরোধ পালনসহ আরও কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা। এ কর্মসূচিতে উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান সিরাজ। ঐক্যবদ্ধ আশুগঞ্জ এর কর্মসূচিতে বক্তব্য রাখেন,শহর শিল্প ও বণিক সমিতির সভাপতি গোলাম হোসেন ইপটি,চরচারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুর রহমান,আশুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির শাহাজাহান ভূঁইয়া,বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন,উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আলহাজ্ব মোবারক হোসেন,আশুগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক আল মামুন,উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয়,আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল খান,মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর খন্দকার,যুবদলের আহবায়ক আলমগীর খা,আশুগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোজাম্মেল হক। মানবিক আশুগঞ্জ এর প্রতিষ্ঠাতা সভাপতি আলাউদ্দিন এর সঞ্চালনায় এ সময়, হাসান ইমরান,রাহাদ হোসাইন,এরশাদ আহমেদ,আমিনুল ইসলাম ডালুম,মারজিদ সরকার,মোস্তফা সরকার,সাদ্দাম হোসাইন,দিপু মোল্লা,ইশতিয়াক আশিক সহ এলাকার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এই সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *