ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তুলিপ হোসাইন (২৮) নামের এক যুবক নিহত হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে শেখ হাসিনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তুলিপ হোসাইন ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফ পাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, তারা তিন বন্ধু শিমরাইল কান্দি দ্বিতীয় ব্রিজের সামনে বটগাছের নিয়ে স্টলে চা খেতে যায়। এসময় তুলিপ মোটরসাইকেল ট্রায়াল দিতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত হয়। পরে তুলিপকে তার বন্ধুরা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত হয়েছে। ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *