ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রুটে একটি বিশেষ এক্সপ্রেস ট্রেন এবং চট্রগ্রাম-ময়মনসিংহ-চট্রগ্রামে রুটে চলাচলকারী আন্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবী জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে রেল উপদেষ্টার কাছে স্মারক লিপি দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরাম।
আজ রোববার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমের কাছে স্মারক লিপি প্রদান করেন জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্য ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্বা রতন কান্তি দত্ত।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্বা ওয়াছেল সিদ্দিকী,বীর মুক্তিযোদ্বা আবু হুরায়রা,ফয়সল আহমেদ ওয়াকার,কমরেড নজরূল ইসলাম,অ্যাডভোকেট উত্তম কুমার দাস,আরমান উদ্দিন পলাশ প্রমুখ।

উল্লেখ্য জেলা নাগরিক ফোরাম ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রুটে একটি বিশেষ এক্সপ্রেস ট্রেন এবং বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবীতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল।আন্দোলনের প্রেক্ষিতে ইতোমধ্যে কালনী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি শুরু হয়েছে।কালনী এক্সপ্রেসের ব্রাহ্মণবাড়িয়া ষ্টেশনে যাত্রাবিরতি দেয়ায় বর্তমান অন্তবর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছে জেলা নাগরিক ফোরাম।