ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর গংগাসাগর চার কোটি সাতচল্লিশ লক্ষ ছত্রিশ হাজার টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ মোবাইল ডিসপ্লে জব্দ।
বুধবার ১৪ মে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা সীমান্তবর্তী ফকিরবাজার স্থান হতে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় চার কোটি সাতচল্লিশ লক্ষ ছত্রিশ হাজার টাকা মূল্যের বিপুল পরিমান বিভিন্ন প্রকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করতে সক্ষম হয়।

জব্দকৃত মালামাল আখাউড়া কাস্টমস্ এ জমা করার কার্যক্রম প্রক্রীয়াধীন রয়েছে।
সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে বলে জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি
