ব্রাহ্মণবাড়িয়া ৭২ বোতল বিদেশি মদসহ গ্রেফতার-১

বিজয়নগর প্রতিনিধিঃ 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৭২ বোতল বিদেশি মদ উদ্ধারসহ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ মে) ৯.০০ ঘটিকার সময় এসআই নির্মলেন্দু চাকমা, এএসআই শামছুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় ১০নং পাহাড়পুর ইউনিয়নের মাধবের বাগ আউলিয়া বাজার টু চম্পকনগর পাকা রাস্তার পূর্ব পাশে নুরু মিয়ার গাছ বাগান থেকে ৭২ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আসামী নাম:- মোঃ বাদল মিয়া (৩৫), পিতা-মৃত সুরুজ মিয়া, মাধবেরবাগ, ওয়ার্ড নং-০৫, ইউপি-১০নং পাহাড়পুর, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ লক্ষ্যে বিজয়নগর থানায় জব্দকৃত মালামালসহ আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; খ্রীঃ ধারায় মামলা রুজু করা হয়।

এছাড়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *