নিজস্ব প্রতিনিধি,
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অতিরিক্ত মদপানজনিত কারণে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) ভোরে ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন।
মারা যাওয়া দুজন হলেন— উপজেলার মির্জাপুর গ্রামের মৃত কোকিল মালাকারের ছেলে শ্রীনিবাস মালাকার (৬৫) এবং একই গ্রামের সুধা দাসের ছেলে সৌরভ দাস (২৫)।আশংকাজনক অবস্থায় আরও ৩জন হাসপাতালে ভর্তি রয়েছে।বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে তারা দুজন অতিরিক্ত মদপান করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বেসরকারি লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তারা মারা যান।মৃতদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে হিন্দু ধর্মাবলম্বীদের দূর্গাপূজা কে কেন্দ্র করে আনন্দ,উৎফুল্ল হয়ে অতিরিক্ত মদ্যপান করে,এতে তারা দুজনেই গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়।পরবর্তীতে তারা মৃত্যুবরণ করেন!!