ব্রাহ্মণবাড়িয়ায় আসন পুনর্বিন্যাস নিয়ে উত্তেজনা, শাহজাহান সিরাজের আন্দোলনের হুঁশিয়ারি।

জহির শাহ্ | বিজয়নগর প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের সীমানা পরিবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিজয়নগরের চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ তে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও দলীয় প্রার্থীপ্রার্থী শাহজাহান সিরাজ।

শনিবার (৪ অক্টোবর) বিকেলে সরাইল বিশ্বরোড মোড়ে অনুষ্ঠিত গণসংযোগ ও পথসভায় তিনি বলেন, “সরাইল-আশুগঞ্জের মানুষ চান্দুরা ও বুধন্তিকে নিজেদের আসনে অন্তর্ভুক্তি কখনোই মেনে নেবে না। যদি বিএনপি দলীয় প্রার্থী না দেয় এবং জোটের প্রার্থী দিয়ে থাকে, জনগণ তা প্রতিরোধ করবে।”

তিনি আরও বলেন, “সারা জীবন দলের জন্য কাজ করেছি। এখন আমার বয়স অনেক, চাই শুধু দলের স্বীকৃতি—ধানের শীষ প্রতীক।”

নির্বাচন কমিশনের সাম্প্রতিক পুনর্বিন্যাসে বিজয়নগরের চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ থেকে বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ তে যুক্ত করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা ও বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে এই সীমানা পরিবর্তনের বিরুদ্ধে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে।

পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শাহজাহান সিরাজ পরে সরাইলেও পৃথক সভায় যোগ দিয়ে স্থানীয়দের আন্দোলনে একযোগে অংশ নেওয়ার আহ্বান জানান।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *