এনামুল হক দূর্জয়
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুটি বাজারে মসজিদের সামনে কৃষি ব্যাংকের পাশে ভ’য়া’বহ অ’গ্নি’কা’ণ্ডের ঘটনা ঘটেছে।
আজ ১১ নভেম্বর (মঙ্গলবার) আনুমানিক রাত ১১টা ২০–২৫ মিনিটের দিকে হঠাৎ আগুন দেখা দিলে মুহূর্তের মধ্যেই তা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কিছুক্ষন পরে ফায়ার সার্ভিস টিম ঘটনা স্থলে এসে পৌছে এবং সাধারণ মানুষ এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
জানা যায়, প্রায় ১০ থেকে ১২ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।ক্ষয়ক্ষতির পরিমান ও আগুনের সূত্র এখনো জানা যায়নি।