ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে এনসিপি থেকে মনোনয়ন নিলেন কাজি মুমিনুল হাসান।

বিশেষ প্রতিনিধি, নিহারেন্দু চক্রবর্তী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন ফরম নিয়েছেন দলটির উপজেলা যুগ্ম সমন্বয়কারী কাজি মুমিনুল হাসান।
সোমবার (১০ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নাসিরুদ্দিন পাটোয়ারী ও সেক্রেটারি ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মুমিনুল হাসান বলেন, “স্বাধীনতার পর নাসিরনগর এখনো অবহেলিত। মন্ত্রী–এমপি আসলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। সুযোগ পেলে জনগণের জীবনমান উন্নয়নে কাজ করব।”
তিনি আরও বলেন, “তরুণ প্রজন্ম এখন রাজনীতিতে অংশ নিতে পারছে, জনগণ যদি পরিবর্তন চায়—তাহলে আমি সেই পরিবর্তনের অংশ হতে চাই।”
কাজি মুমিনুল হাসান নাসিরনগরের বুড়িশ্বর গ্রামের বাসিন্দা। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে বর্তমানে ঢাকা জজ কোর্টে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত।
তিনি তাঁর বাবার নামে প্রতিষ্ঠিত ‘মাওলানা আবু আহমদ কল্যাণ ট্রাস্ট’-এর মাধ্যমে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করছেন।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *