নিজস্ব প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অবিসংবাদিত নেতা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক প্রতিমন্ত্রী ও পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও চিফহুইপ অ্যাডভোকেট হারুন অর রশিদের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জেলা বিএনপি।
শনিবার জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান চৌধুরী কানন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাডভোকেট হারুন অর রশিদের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি তিন দিনের শোক কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে শোক কর্মসূচির শেষ দিনে আগামী ২১ জুন (রোববার) দুপুর ১২টায় মরহুমের বাসভবনে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ এ দোয়া মাহফিলে সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করেছেন।
উল্লেখ্য, গত ১৮ জুন রাতে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অ্যাডভোকেট হারুন অর রশিদ মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।