কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক সম্পাদক হলেন শাহ মো: ইব্রাহীম মিয়া।

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মনোনীত হয়েছেন জনাব শাহ মো: ইব্রাহীম মিয়া।

সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল যৌথভাবে এই সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন। ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে এ সিদ্ধান্ত কার্যকর বলে গণ্য হবে।
সংগঠনের দপ্তরের দায়িত্বে থাকা দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়, নবমনোনীত সহ-আন্তর্জাতিক সম্পাদক শাহ মো: ইব্রাহীম মিয়া কৃষকদলকে আরও সুসংগঠিত, গতিশীল ও মজবুত করতে যথাযথ ভূমিকা পালন করবেন।

মনোনয়ন লাভের পর এক প্রতিক্রিয়ায় নবগঠিত সহ-আন্তর্জাতিক সম্পাদক সংগঠনের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেওয়া দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ, শাহ মোঃ ইব্রাহিম মিয়া যুক্তরাজ্য কৃষকদলের সদস্য সচিব ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ-প্রার্থী।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
Pin Share20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *